• কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, আমাকে কটূ কথা বলার: অভিষেক
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন কালীঘাটের বাড়ির সামনে থেকে করা সাংবাদিক সম্মেলনে তার উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের তাঁকে নিয়ে কথা বলার অধিকার রয়েছে বলে জানিয়ে দিলেন অভিষেক।

    বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আল্টিমেটাম’ দিয়েছিলেন কল্যাণ। অভিষেক অথবা তিনি, মমতাকে কোনও একজনকে বেছে নিতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর আরও অভিযোগ ছিল, ‘অভিষেকের জন্য দলটার সর্বনাশ হয়েছে। সেটা না বুঝলে কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চললে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে চললে আমি দিদির পাশে আছি। দ্যাটস অল।’ এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফাইনাল কল’ নেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি।

    আর শুক্রবার তার উত্তর দিতে গিয়ে অভিষেক বললেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, আমাকে নিয়ে কথা বলার। উনি আমায় ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন। আমি কথাগুলি খারাপ ভাবে নিই না। ওঁর একটা ঘটনা খারাপ লাগতে পারে তাই হয়তো বলেছে।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁকে সম্মান করতাম, আগামী দিনেও করব।’

  • Link to this news (এই সময়)