কল্যাণকে স্বাগত জানাতে পঁচা ডিম নিয়ে ‘রেডি’ বিজেপি
আজকাল | ১৩ জুন ২০২৬
মিল্টন সেন, হুগলি: তৃণমূল সাংসাদ কল্যাণ ব্যানার্জির জন্য পচা ডিম তৈরি রাখছে বিজেপি। শ্রীরামপুর এলেই চলবে ‘ডিম থেরাপি’, জানিয়ে দিলেন বিজেপি কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, নিজেকে নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান বলে দাবি করছেন। আসলে উনি শ্রীরামপুরে চোরদের সরদার। শ্রীরামপুরের ঢুকলে কল্যাণের উপর চলবে ‘ডিম থেরাপি’। সেই কারণে আগে থেকে ডিম কিনে সাজিয়ে রেখেছেন বলে জানিয়ে দিলেন বিজেপি কর্মীরা।
অভিষেকের মামলা থেকে সরিয়ে দেওয়ায় গতকাল তৃণমূল সাংসদ কল্যাণ বলেছিলেন, "আমি পশ্চিমবঙ্গের নম্বর ওয়ান সৎ পলিটিশিয়ান, অভিষেকের জন্য আজ আমাদের চোর চোর শুনতে হচ্ছে।” এই বক্তব্যের পরই কল্যাণের লোকসভা এলাকা শ্রীরামপুরের প্রবাশনগরে সাংসদের বিরুদ্ধে পথে নামলেন বিজেপি কর্মীরা। স্লোগান উঠল, “মাতাল কল্যাণ শ্রীরামপুর থেকে দূর হঠো।”
এই প্রসঙ্গে প্রভাশনগরের বিজেপি নেতা পরাগ তরু মিত্র জানান, বৃহস্পতিবার কল্যাণ ব্যানার্জি বলেছেন,তিনি নাকি সৎ লোক। তাঁকে অভিষেক ব্যানার্জির জন্য চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। শ্রীরামপুর লোকসভার মধ্যে যে ক’টি পুরসভা আছে। যে ক’টি পঞ্চায়েত আছে। যে ক’জন কর্মাধ্যক্ষ আছে। প্রত্যেকটা চোর। এবং এই চোরেদের সর্দার হচ্ছে কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি চোর এটা প্রমাণ করার জন্য তিনি আগাম ডিম কিনে রেখেছেন। আগামীদিনে ডিম থেরাপি দিয়ে ওনার চিকিৎসা করা হবে।
রাজ্যে ডিমের রাজনীতি চলছে। একের পর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে দিয়ে এই ‘ডিম থেরাপি’ সূচনা হয়েছিল। সেই থেকে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিত ডিম ছুঁড়ছেন সাধারণ মানুষ। এবার কি তবে কল্যাণের পালা?