আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, গত পরশু, অর্থাৎ বুধবার থেকে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, অস্ত্রোপচার হয়েছে বিজেপি নেতার।
শমীক ভট্টাচার্যর অসুস্থতা প্রসঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, 'সামান্য অসুস্থতা। ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। সেই কারণেই পরশু হাসপাতালে ভর্তিন হন। সুস্থ আছেন তিনি।'
শুক্রবার হাসপাতালে শমীক ভট্টাচার্যকে দেখতে যান বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর, তিনি আজকাল ডট ইন-কে জানান, 'দাদা ভাল আছেন। অনেকক্ষণ কথা হল। তবে কোনও রাজনীতির জন্য নয়, সাক্ষাৎ ছিল সৌজন্যের। তার মাঝেও জেলার কাজ-কর্মের, কর্মীদের খোঁজ নিলেন।'