আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল জমানা এবং সেই সময়ের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার সেই বিজিবিএস স্ক্যানারে। বর্তমান মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ের এই বাণিজ্য সম্মেলন নিয়েই এবার বিস্ফোরক বর্তমান মুখ্যমন্ত্রী। যে কোনও ধরনের আর্থিক তছরুপকে রেয়াত নয়, তা স্পষ্ট করেন আরও একবার।
শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একাধিক প্রসঙ্গের উত্থাপন করেছেন। তারমধ্যে অন্যতম, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বিজিবিএস করতে গিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫কোটি টাকা দিয়েছে, এর তদন্ত হবে। মামলা আমরা করব। মানি লন্ডারিং যারা তদন্ত করবেন, তাদের হ্যান্ডওভার করব।' সঙ্গেই শুভেন্দুর কথায় এদিন আবার উঠে আসে ফলতা এবং পুষ্পা জাহাঙ্গীর প্রসং। নলেন, 'পুষ্পাদের হাল মানুষ দেখতে পাচ্ছে।'
এদিন, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুভেন্দু বলেন, 'এ বার রাজ্যে টাটাকে আনবো আমরা। সিঙ্গুরের সেই জমি সরকারের হাতে নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে। যাঁরা ওই জমিতে না সর্ষের চাষ করছেন, না আলু ফলাতে পারছেন, না ধান চাষ করতে পারছেন না। এমনকি মাছ চাষ করতে পারছেন না। ওই মাটির সঙ্গে টাটার রড-সিমেন্ট সবকিছু মিশে রয়েছে।'