পঞ্চায়েত দফতরে কাজে গতি আনতে ঢালাও কর্মী নিয়োগের ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের
News18 বাংলা | ১৩ জুন ২০২৬
পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগের বড় ঘোষণা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। উত্তরের ৫ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং পাঁচ জেলার জেলাশাসক, পঞ্চায়েত দপ্তরের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী। বৈঠকে ছিলেন জেলা পরিষদ এবং মহকুমা পরিষদের প্রতিনিধিরাও। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে বৈঠক হয়।
দিলীপ ঘোষ বলেন, “বকেয়া টাকা কেন্দ্র পাঠাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীও দিল্লি গিয়ে অর্থ আদায় করে ফিরেছেন। এতে গ্রামাঞ্চলের প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ১২৫ দিনের কাজ শুরু হয়েছে। জব কার্ড বিলি হয়েছে। তবে পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু হলেও পরিকাঠকমো তৈরী না হওয়ায় সমস্যা”।
সেই সঙ্গে তিনি আরও বলেন, বহু পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা আসছেন না। তাদের কাজে যোগ দিতে হবে। আর যেখানে যেখানে পদত্যাগ করছেন, সেখানে ভোট হবে। অন্য দিকে কর্মী সংখ্যাও কম হওয়ায় সমস্যা হচ্ছে। ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে”।
পাশাপাশি মালদহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুভেন্দু অধিকারী জানান, ১৫, ১৬, ১৭ জনকল্যাণ শিবির হবে। বিধায়ক এবং বিডিওটা দায়িত্ব নেবেন, অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন ওই শিবিরে বলে নির্দেশ দেন শুভেন্দু।
সেই সঙ্গে আয়ুষ্মান ভারত নিয়ে শুভেন্দু বলেন, “মানুষের মধ্যে একটা ধারণা আছে অনেক কিছু থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, যারা স্বাস্থ্যসাথীতে আছেন তারা আয়ুষ্মান ভারতের ট্রান্সফার হয়ে যাচ্ছেন। আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে”।