• নন্দীগ্রামে উত্তেজনা...! সকালে আলরাজ, বিকেলে সামসুল, পুলিশের হাতে ধৃত দুই তৃণমূল নেতাকে ঘিরে ডিম
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • পুলিশের হাতে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ চরমে পৌঁছল নন্দীগ্রামে। পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সামসুল ইসলাম। এবার তাঁকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে, চোর চোর  দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

    ধৃতকে প্রকাশ্য রাস্তায় ঘোরানো:

    নন্দীগ্রামের দাউদপুর ভাটপুকুর বাজারে ধৃতকে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর সময়ই তাঁর উদ্দেশ্যে চোর চোর শ্লোগান দিয়ে ডিম ছুড়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তোলাবাজি এবং গুন্ডামির অভিযোগে গত ৫ জুন পুলিশ এই নন্দীগ্রামের তাবড় তৃণমূল নেতাকে গ্রেফতার করে। আজ তাকে পুলিশ রাস্তায় নিয়ে বেরোলে ধৃতকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। বিক্ষোভে যোগ দেন বিজেপির কর্মী সমর্থকরাও।

    সকালে আলরাজি। বিকেলে সামসুল!

    দুই বেলা এলাকার ধৃত দুই তাবড় তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে নন্দীগ্রামের রাস্তায় ঘোরালো পুলিশ! আর সেই সময় তাদের লক্ষ্য করে ছোড়া হল ডিম । হাফ প্যান্ট পরা নেতাকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে ও তাকে ডিম ছুড়তে শুরু করে এলাকাবাসী।

    বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের এই স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, বোমাবাজি, অশান্তি ছড়ানোর মতো একাধিক অভিযোগ ছিল। অন্যদিকে আব্দুল আলিম আলরাজি কালীচরণপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাঁকে বেশ কিছু জামিন অযোগ্য ধারার মামলায় পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে সোনাচূড়া এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা এই দুই নেতাকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়ে। সেই সময় পুলিশি হেফাজতে আদালতে নিয়ে যাওয়ার পথে এলাকার সাধারণ মানুষ ও ক্ষুব্ধ জনতা ক্ষোভ উগরে দেয়।
  • Link to this news (News18 বাংলা)