• ‘কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়’, ওমান উপসাগরে ভারতীয় নাবিকের হত্যার নিন্দা বিদেশমন্ত্রীর
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • হরমুজ় প্রণালীর কাছে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবারের ওই হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। ওই হামলা ‘কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়’ বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকান বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে এই কথা জানিয়েছেন জয়শঙ্কর।

    ওমান উপসাগরে তিনটি ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজের উপরে হামলা চালানো হয়েছে। এই হামলা চালানোর অভিযোগ উঠেছে সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে। এর আগেও ওমান উপকূল ও হরমুজ় প্রণালীর আশপাশে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলা চালানো হয়েছিল। এই নিয়ে উদ্বেগ জানায় ভারত।

    জানা গিয়েছে,পালাউয়ের (Palau) পতাকা লাগানো সেত্তেবেলা জাহাজটি (MT Settebello)-তে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।  ওই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এই জন্য ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে আমেরিকার সেনা। আমেরিকান সেন্ট্রাল কম্যান্ড (US Central Command) দাবি করেছে,  ওই জাহাজ বেআইনি ভাবে ইরান থেকে তেল পরিবহণ করছিল। নৌ অবরোধ চলার মধ্যেই সেখানে জাহাজ চলছিল। আমেরিকার নিষেধে কান দেয়নি তারা। তাই জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

    আমেরিকার ওই হামলার কড়া নিন্দা করেছে ইরানের বিদেশমন্ত্রক। ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা উড়িয়ে দিয়েছে সেখানে থাকা ভারতীয় দূতাবাস। এক সপ্তাহের মধ্যে তিন বার ভারতীয় জাহাজে হামলার নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর উপরে আক্রমণ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে তারা। সেই সঙ্গে এই ঘটনায় তলব করা হয়েছে মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স জেসন মিকসকে (Jason Meeks)।

    আর এক দিকে, এই নিয়ে শুক্রবারই আমেরিকার কাছে তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছেন এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী নিজেই জানিয়েছেন, মার্কো রুবিও-র সঙ্গে কথা বলেছেন তিনি। ওমান উপসাগরে (Gulf of Oman) মার্কিন নৌবাহিনীর হামলায় একটি তেলের ট্যাঙ্কারে থাকা তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক নৌ-চলাচলের বিরুদ্ধে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ করা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয় তাও রুবিওকে সাফ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

    একটি স্পর্শকাতর অঞ্চলে ও কঠিন সময়ে এই জাতীয় হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এই রকম প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার জন্য আমেরিকাকে বলা হয়েছে বলেও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।

  • Link to this news (এই সময়)