• ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের হানা, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • ভোররাতে কলকাতায় চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছয় শালবনি থানার পুলিশ। সঙ্গে রয়েছে কালীঘাট থানার পুলিশও। বাড়ি ঘিরে রেখেছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে কলকাতা পুলিশের মহিলাকর্মীরাও। অভিষেকের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে। শনিবার সকাল হতেই এই খবর ছড়ানোর পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। ভোর রাতে এসে ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। শেষে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভিতরে ঢোকে। ঘণ্টাখানেকেরও বেশি সময় তল্লাশি চালানোর পরে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোয়। কিছু জিনিস নিজেদের মধ্যে আলোচনার পরে ফের ভিতরে চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চলাকালীন অভিষেকের সঙ্গেই ছিলেন তিনি বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে হওয়া একটি কেসে এই তল্লাশি অভিযান চালায় শালবনি থানার পুলিশ। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা, টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সুমিতের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল কালীঘাটে। সেই সূত্রে রাত তিনটের সময়ে আসে শালবনি থানার পুলিশ। তাঁর খোঁজেই তৃণমূল সাংসদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আপ্ত সহায়কের খোঁজে কালীঘাটের পটুয়াপাড়ার গোটা বহুতল তন্ন তন্ন করে সার্চ করে পুলিশ। এখনও সুমিত রায়ের খোঁজ মেলেনি।

  • Link to this news (এই সময়)