দক্ষিণেশ্বরে মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান
আজ তক | ১৩ জুন ২০২৬
শনিবার সকালেই তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এমনকী তাঁর ভবানীপুরের বাড়িতেও গোয়েন্দারা গিয়েছেন বলে খবর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই এই অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবারই মদন মিত্রের বাড়িতে যায় সিআইডি। বিধানসভায় সই জাল কাণ্ডের জন্যই তাঁর বাড়িতে গোয়েন্দারা এসেছিলেন বলে জানান মদন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বাড়িতে এসেছিল সিআইডি। সই জাল কাণ্ড নিয়ে আমাকে সহযোগিতা করতে বলে। আমাকে নোটিস নিতে বলেছে। আমি রিসিভ করে নিয়েছে।' আর রাত পোহাতেই আবার তাঁর বাড়িতে আবার হানা দিল ইডি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁর বাড়িতে অভিযান চলছে বলে জানা যাচ্ছে।
মাথায় রাখতে হবে, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রচণ্ড সক্রিয় ইডি। তারা ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে। আর সেই মামলাতেই আবার মদন মিত্রের বাড়িতে গেল ইডি। তারা সেখানে তল্লাশি চালাচ্ছে বলেই জানা যাচ্ছে।
অভিষেকের বাড়িতে পুলিশ
ও দিকে আবার শনিবার সকালেই তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল পুলিশ।
শালবনি থানার পুলিশ আধিকারিকরা সেখানে গিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সেখানে হাজির রয়েছেন কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। যদিও কেন সকাল সকাল পুলিশ গিয়ে হাজির হল এই তৃণমূল নেতার বাড়িতে, সেই সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
যতদূর খবর, একদম সকালে শালবনি থানার পুলিশ বাহিনী পৌঁছে যায় অভিষেকের বাড়ি। তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হয়। এরপরই শালবনি থানার পুলিশ অভিষেকের বাড়িতে গিয়েছে। তাদের সঙ্গে রয়েছেন মহিলা পুলিশ আধিকারিকেরাও। যদিও কী কারণে এই অভিযান, সেটা এখনও স্পষ্ট নয়। আর এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।