নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙা। সেই ঘটনায় এনআইএ-কে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাল্টা আবেদন জানিয়েছিল তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর সেই মামলা প্রত্যাহার করে নিল বিজেপি সরকার। ফলে বেলডাঙার ঘটনায় এনআইএ-র তদন্তে আর কোনো বাধা রইল না। তবে, এই মামলার তদন্তে ইউএপিএ আইন বলবৎ হবে কি না, তা বিচার করবে কলকাতা হাইকোর্ট। এরপর এনআইএ-কে দশ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রন্ত সাপ্লিমেন্টারি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই রিপোর্ট দেখে এই মামলায় ইউএপিএ বলবৎ হবে কি না, তা স্থীর করতে পারে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৩০ জুন।