• হাইকোর্টে ইন্দ্রনীল
    বর্তমান | ১৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় এফআইআর হয়েছিল। যার প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। অভিযোগ, দুর্গাপুজো নিয়ে বেআইনি ভাবে ব্যবসা করেছিলেন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। সেই অভিযোগে এফআইআর রুজু করে বউবাজার থানার পুলিশ। আগামী ১৭ জুন শুনানির সম্ভাবনা। সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ,  ইউনেস্কোর কোনো সম্মতি বা অংশীদারিত্ব ছাড়াই দুর্গাপুজোর নামে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়, যেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)