: কৃষ্ণনগর পালপাড়া মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু গুরুতর আহত একাধিক, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নদিয়ার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ঘটনায় আহত একাধিক।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পালপাড়া মোড় ১২ নম্বর জাতীয় সড়কের উপর। দুটি গাড়িই বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় গ্যাস বোঝাই গাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারে মাছ বোঝাই পিকআপ ভ্যান। ধাক্কার তীব্রতা এতটাই বিভৎস ছিল গাড়ি থেকে ছিটকে পরে অনেকে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বরে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্র মারফত।
ঘটনায় আহত একাধিক। দুর্ঘটনার ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এবং এলাকার স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, পিকআপ ভ্যানটিতে মাছ বোঝাই ছিল। বীরভূম থেকে নৈহাটিতে এসেছিল মাছ নিতে। ফিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ।
উল্লেখ্য সময় যত এগোচ্ছে ততই বাড়ছে পথ দুর্ঘটনা জাতীয় সড়কে। কখনও ছোট কিংবা অন্যান্য ধীরগতি যানবাহন জাতীয় সড়কের চলাচলের ফলে কিংবা কখনও পথচারীদের অসতর্কভাবে রাস্তা পারাপারে এবং সব থেকে বেশি মাথায় দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর জন্যই। প্রশাসন থেকে একাধিকবার সতর্কবাণী দেওয়ার পরেও হুশ ফিরছে না একশ্রেণীর চালক ও পথচারীদের, যেই কারণেই আজকে আবারও এই দুর্ঘটনা।