• পুলিশের সামনেই অভিযুক্ত তৃণমূল নেতাকে মারধর, হুলস্থুল নৈহাটি থানা চত্বরে
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার নৈহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। এ দিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

    জানা গিয়েছে, শুক্রবার রাতে সোদপুরের একটি আবাসন থেকে পুলিশ তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়কে পাকড়াও করে। ধৃতকে এ দিন ব্যারাকপুর আদালতে পাঠানোর জন্য থানা থেকে বের করতেই থানা চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মী, সমর্থকেরা অভিজিৎকে মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ। কিল, চড় মারার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।

    বিজেপি কর্মী সমর্থকদের দাবি, গত বছরের ৮ মে কার্ত্তিক ঘোষাল নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে চড়াও হয়েছিলেন অভিজিৎ ও তাঁর অনুগামীরা। রড দিয়ে তাঁকে মারধর করা হয়। বহুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কার্ত্তিক। এখনও সেই ক্ষত সারেনি। সেই ঘটনা ছাড়াও পরবর্তীতে এলাকায় সন্ত্রাস চালানোর একাধিক অভিযোগ রয়েছে অভিজিতের বিরুদ্ধে। তবে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের উপরে ধাক্কাধাক্কি হওয়ায় দুঃখপ্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।

  • Link to this news (এই সময়)