• এবার তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদ তালিকায় সুদীপ?
    আজকাল | ১৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদদের দলে সুদীপ ব্যানার্জি? জল্পনা চলছিল। এসবের মধ্যেই শনিবার দুপুরে দেখা গেল, সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। সেখানেই তাঁদের মধ্যে আলোচনা হয়।

    লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদ রয়েছেন। বিধানসভা ভোটে দলের ধরাশায়ী অবস্থার পরই দলনেত্রী মমতা ব্যানার্জির ও অভিষেকের ৃপ্রতি অনাস্থা প্রকাশ করেছেন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সাংসদ। ইতিমধ্যেই কাকলী ঘোষদস্তিদারের নেতৃত্বে পৃথক ব্লক তৈরির কথা ঘোষণা করা হয়েছে। ক্রমশ স্পষ্ট যে, তৃণমূলের লোকসভার মোট ১৯ জন সাংসদ 'বিদ্রোহী' দলে রয়েছেন। সম্ভবত, ২০তম 'বিদ্রোহী' সাংসদ হতে চলেছেন বর্ষীয়ান তথা মমতা ব্যানার্জির অতি ঘনিষ্ঠ সুদীপ ব্যানার্জি।

    এদিনের পর মমতা ব্যানার্জির পাশে থাকলেন সাংসদ অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্য়ানার্জি, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ।

    জানা গিয়েছে, শনিবার সকালেই কলকাতা থেকে দিল্লি গিয়েছেন সুদীপ ব্যানার্জি। সঙ্গে ছিলেন বোলপুরের সাংসদ শতাব্দী রায়ও। তারপরই তাঁরা দু'জনে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। রাজনৈতিক মহলের আভাস, সুদীপের বিদ্রোহী ব্লকে নাম লেখানো এখন শুধু সময়ের অপেক্ষা।

    গত সোমবার ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। ফলে দিল্লিতে ছিলেন মমতা ও অভিষেক ব্যানার্জি। সেই সময়েই বিদ্রোহী শিবিরের অন্যতম নেত্রী কাকলি ঘোষদস্তিদার দাবি করেন, তাঁদের সঙ্গে প্রায় ২০ জন সাংসদের সমর্থন আছে। 'বিদ্রোহী' ব্লকের সাংসদরা কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন করতে আগ্রহী।

    এরপর শুক্রবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সাক্ষরিত একটি নথি প্রকাশ্যে আসে। তাতে ১৯ জন তৃণমূল সাংসদের সই ছিল। সেখানে সুদীপ ব্যানার্জির সই ছিল না। কিন্তু, শনিবার সকালে পরিস্থিতিতে নয়া মোড়।  দেখা যায়, বোলপুরের সাংসদ শতাব্দী রায়েরর সঙ্গে বিজেপির ভূপেন্দ্রে যাদবের বাড়িতে হাজির হয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ।
  • Link to this news (আজকাল)