• দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সুদীপ, কুণাল বললেন,'এটাই মমতার প্রাপ্য'
    আজ তক | ১৩ জুন ২০২৬
  • বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়েও। শনিবার দিল্লিতে সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা যায় তাঁকে। দিল্লি এসে শতাব্দীর সঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান তাঁরা।

    খবর অনুযায়ী, দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে সোজা ভূপেন্দ্রের বাড়িতে পৌঁছে যান ভূপেন্দ্র। বৈঠকও হয়। আগেই বিদ্রোহী শিবিরে সাক্ষর করেছিলেন শতাব্দী। এবার এলেন সুদীপও। সেইসঙ্গে সুদীপ পত্নীও বেসুরো। 

    সুদীপ প্রসঙ্গে এদিন বিধায়ক কুণালের মন্তব্য, 'অনেকের আপত্তি না শুনেও মমতা বন্দ্যোপাধ্য়ায় বিশ্বাস করে পদ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দক্ষ কর্মীরা জায়গা পাননি। তাপস রায়, সজল ঘোষকে চলে যেতে হয়েছে'। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলের জল্পনায় প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ।

    একের পর এক ধাক্কা তৃণমূলে। ৬৪ বিধায়কের পর ২০ সাংসদ বিদ্রোহীদের তালিকায়। এখানেই শেষ নয়। এই তালিকায় রয়েছেন মমতা ঘনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায় সহ পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নীর নাম। মমতার তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন ইউসুফ পাঠানও। শত্রুঘ্ন সিনহাকে নিয়ে জল্পনা চলছিল। তবে তিনি আজ তককে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, ছিলেন, থাকবেন।
     
  • Link to this news (আজ তক)