ড্রাগনের ‘রক্তচক্ষু’ ‘চিকেনস নেক’-এ! নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা কেন্দ্রের, উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি কে?
প্রতিদিন | ১৩ জুন ২০২৬
‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরে চিনের ‘রক্তচক্ষু’। এই পরিস্থিতিতে দেশের নয়া সেনাপ্রধানের (চিফ অফ আর্মি স্টাফ) নাম ঘোষণা করল কেন্দ্র। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। বর্তমানে তিনি সেনাবাহিনীর উপ সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন তিনি সেনাপ্রধান পদে আসীন হবেন। সেনাবাহিনীকে আধুনিকীকরণে ধীরজ শেঠ বারবার সওয়াল করেছেন। শুধু তাই নয়, দক্ষিণী কমান্ডের প্রধান থাকাকালীন তিনি এআই ড্রোন, নতুন প্রজন্মের সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধ ব্যবস্থার উপর জোর দিয়েছেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]