• ভারতীয় সেনাবাহিনীর নতুন আর্মি চিফ ধীরাজ শেঠ, জানেন তাঁর পরিচয়?
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • সীমান্তে শত্রুর সক্রিয়তার মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে ফের পরিবর্তন আসতে চলেছে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেশের পরবর্তী চিফ অব আর্মি স্টাফ (COAS) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কম্যান্ডের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৩১ অগস্ট।

    এই নিয়োগকে শুধুমাত্র নিয়মিত প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে না। এমন এক সময়ে সেনাবাহিনীর নেতৃত্ব বদল হচ্ছে, যখন ভারত সীমান্ত নিরাপত্তা, প্রযুক্তিগত আধুনিকীকরণ, যৌথ যুদ্ধকৌশল এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির খোলনলচে বদলে যাচ্ছে।

    ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর আর্মার্ড কোরের অফিসার। ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ আর্মার্ড কোর (ট্যাঙ্ক রেজিমেন্ট)-এ যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, স্ট্র্যাটেজিক এবং প্রশাসনিক— তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    ধীরাজ শেঠ খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তনী। এ ছাড়াও ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, আর্মি ওয়ার কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন।

    সেনাপ্রধান হওয়ার আগে ধীরাজ শেঠ একাধিক গুরুত্বপূর্ণ কম্যান্ড সামলেছেন—

    এই দীর্ঘ অভিজ্ঞতাই তাঁকে সেনাপ্রধান পদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে তুলে ধরে।

    লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের সেনাপ্রধান হিসেবে নিয়োগ পরিকল্পনা অত্যন্ত সুচারু ভাবে নেওয়া হয়েছে। সীমান্তপারে ড্রাগনের রক্তচক্ষুর সঙ্গে সঙ্গে পাক সীমান্তে বেড়ে ওঠা সন্ত্রাসবাদকেও সামলানোর জন্য দরকার ছিল এমনই অভিজ্ঞতাসম্পন্ন একজন সেনাপতির।

    ভারতীয় সেনাবাহিনী বর্তমানে একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে—

    নতুন সেনাপ্রধানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে— সামরিক ক্ষেত্রে আধুনিকীকরণের মাধ্যমে সীমান্তে লৌহসম ডিফেন্স গড়ে তোলা। মরু অঞ্চলে সাঁজোয়া রেজিমেন্ট থেকে সন্ত্রাসে জর্জরিত জম্মু-কাশ্মীরে একটি বিদ্রোহ দমনকারী বাহিনীকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর এই অভিজ্ঞতায় ভারতীয় সেনাবাহিনীর অন্দরে আধুনিকতার সঙ্গে সাহসিকতার ভিত্তিকে আরও মজবুত করবে। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই পরিবর্তন তাই শুধু নেতৃত্ব বদল নয়— যুদ্ধের আধুনিক দুনিয়ায় এগিয়ে থাকার ব্লু প্রিন্টও বটে।

  • Link to this news (এই সময়)