আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার কার্শিয়াংয়ে পৌঁছান ধ্রুমা ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে কার্শিয়াং রেলস্টেশনে আয়োজিত সামার ফেস্টিভ্যালের অংশ হিসেবেই এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
উৎসব উপলক্ষে মন্ত্রী দিলীপ ঘোষ ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়ে কার্শিয়াং থেকে টুং পর্যন্ত মনোরম সফর করেন। এই যাত্রার মাধ্যমে তিনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য ও পাহাড়ি অঞ্চলের সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরেন।
এদিন উৎসব প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পর্যটকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সামার ফেস্টিভ্যালকে ঘিরে কার্শিয়াংয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। এদিন নিজের স্ত্রীকে পাশে বসিয়ে তিনি পাহাড়ি অঞ্চলের আনন্দ উপভোগ করেন।