গোপালনগরে গৃহবধূ অস্বাভাবিক মৃত্যু, পণ না দেওয়ায় খুন অভিযোগ পরিবারের
News18 বাংলা | ১৪ জুন ২০২৬
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বিয়ের সময় কোন কিছুর দাবি ছিল না পাত্র পক্ষের কিন্তু বিয়েত কিছু দিন পর থেকে ছেলে দাবি করেন তাকে দামি বুটেল বাইক দিতে হবে। বাইক ছাড়াও বিভিন্ন আসবাবপত্রে দাবি করেন। যা দিতে না পাড়ায় গৃহবধূকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শশুর ও শাশুড়ির বিরুদ্ধে।
গতকাল, অর্থাৎ শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ব্যাসপুরের। ইতিমধ্যে মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী, শশুর ও শাশুড়ীর নামে থানার অভিযোগ দায়ের হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাত তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম, বিশাল ভদ্র।
পরিবারের দাবি, বছর খানেক আগে অশোকনগর থানার সেনডাঙার খুশি বিশ্বাসের বিয়ে হয়েছিল বিশাল ভদ্রের সঙ্গে। অভিযোগ বিয়ের কিছু দিন পর থেকে খুশিকে তার শ্বশুরবাড়ির লোকেরা চাপ দিতে থাকে বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসার জন্য। গরিব বাবা মা জামাই- এর আবদার না মেটাতে পারায় খুশিকে তার স্বামী, শশুর ও শাশুড়ি মিলে শারীরিক এবং মানসিক অত্যাচার করত বলে খুশির পরিবারের অভিযোগ।
গৃহবধুর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গতকাল মেয়ে তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিছু সময় পরে তারা প্রতিবেশীদের কাছ থেকে খবর পান খুশি আত্মহত্যা করেছে। তবে খুশির পরিবারের দাবি, তাদের মেয়েকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, কী ঘটেছিল জানতে পদক্ষেপ করেছে পুলিশ।