তমন্নার বিচারের দাবিতে কৃষ্ণনগরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন তমন্নার মা
News18 বাংলা | ১৪ জুন ২০২৬
পুলিশ সুপারের ডাকে তামান্না খুনের ন্যায় বিচারের দাবিতে কৃষ্ণনগরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে বলে দাবি করলেন তিনি।
কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। তামান্নার মা এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হলেও বাকিরা অধরা, মেলেনি ন্যায় বিচার।
অভিযোগ ওঠে, তার বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয়। সেই সময় রাস্তা ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। বোমার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মেয়ের মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে আন্দোলনে নামেন মা সাবিনা ইয়াসমিন ও তাঁর পরিবার। বিভিন্ন মহল থেকে সহানুভূতি এবং আর্থিক সহায়তার প্রস্তাব এলেও, ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়ে ন্যায়বিচারের দাবিতেই অনড় থাকেন সন্তান হারা মা সাবিনা। তার এই অবস্থান রাজনীতির অঙ্গনেও আলোড়ন ফেলে।
সরকার বদলের পর কৃষ্ণনগরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মেয়ের খুনের ন্যায়বিচারের দাবি জানিয়েছিলেন তামান্নার মা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন তামান্নার মা যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশে কৃষ্ণনগরের পুলিশ সুপার আজ তামান্নার মাকে ডেকে পাঠান। সেই মতো এই দিন বিকাল চারটের সময় পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। এর পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শুভেন্দু অধিকারী সরকারের প্রতি তার ভরসা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেছেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।