• সীমান্তঘেঁষা এলাকা থেকে পুলিশের জালে দুই বাংলাদেশি, আটক মহিলা ও নাবালক
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। এর মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত তেঘরি গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি, এক মহিলা ও তাঁর নাবালক ছেলেকেও বাংলাদেশি সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

    পুলিশের দাবি, ধৃতদের পরিচয় ও ভারতে প্রবেশের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে সুতির একটি গ্রামে তাঁরা বসবাস করছিলেন। কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন এবং তাঁদের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না  তাও পুলিশ খতিয়ে দেখছে।

    স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এলাকায় বসবাস করলেও তাঁদের প্রকৃত পরিচয় নিয়ে বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা ছিল। সম্প্রতি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে নথিপত্র যাচাইয়ের পর পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।

    ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা রুজু করেছে। সেই সঙ্গে তারা জিজ্ঞাসাবাদও চালাচ্ছে। এর পাশাপাশি, তদন্তকারীরা সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)