• সরকারি কাজে ‘বেনিয়ম’, প্রকল্প থেকে বঞ্চিত? এবার এই পোর্টালেই জানানো যাবে অভিযোগ
    প্রতিদিন | ১৪ জুন ২০২৬
  • সাফল্য পেয়েছে জনতার দরবার। শুরু হয়েছে আপনার সরকার আপনার পাশে হেল্পলাইন নম্বর। এবার শুরু করা হল পোর্টালও। সেখানে জানানো যাবে অভিযোগ। সরকারের জনকল্যাণ বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আগামীতে শুরু হতে চলা অন্যান্য প্রকল্প বা যে কোনও বিষয়ে অভিযোগ জানানো যাবে এই পোর্টালে।

    কী করে অভিযোগ জানানো যাবে? https://cmo.wb.gov.in/landing এই ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের তলায় Raise Grievance ক্লিক করতে হবে। তারপরই মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। ক্যাপচা নিয়ে Continue to otp করলেই মোবাইল নম্বরে আসবে ওটিপি। তা বসালেই নতুন পেজ ওপেন হবে। সেখানে একটি ফর্ম ফিলআপ করতে হবে। আবেদনকারীর নাম, কোন জেলার বাসিন্দা। ঠিকানা, মহকুমা, পুলিশ স্টেশন, বিধানসভা এই প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনার সমস্যা লিখতে পারবেন। প্রয়োজনে ছবিও আপলোড করতে পারবেন। সাবমিট করার পর সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবেদনকারীর মোবাইলে সেই আপ়ডেটও দেওয়া হতে পারে।

    বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বার্তা দেওয়া হয়েছে, এই সরকার জনগণের। শাসকের আইন নয়, আইনের শাসক তৈরি করা হবে। সেই লক্ষ্যেই জনগণের সমস্যা শুনতে চালু করা হয়েছে একটি ট্রোল ফ্রি নম্বর (৮২৮২০৮২৮২০)। এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাচ্ছে। এবার শুরু হল পোর্টালও। এছাড়াও সল্টলেকে চলছে মুখ্যমন্ত্রীর জনতার দরবারও।

    উল্লেখ্য, পূর্ববর্তী সরকারে আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘মুখ্যমন্ত্রীকে বলো’  কর্মসূচি শুরু করেছিলেন। তবে তা নিয়ে একাধিক অভিযোগ ছিল। ক্ষমতায় এসে প্রথমেই সেই দিকে নজরে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করল বিজেপি সরকারি।
  • Link to this news (প্রতিদিন)