• জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে মোদির
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • নয়াদিল্লি: আসন্ন জি-৭ শীর্ষ সম্মেলনে ভারত শুধু নিজের নিজের কথা বলবে না। একইসঙ্গে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলির আশা-আকাঙ্ক্ষাও তুলে ধরবে। শনিবার ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে যাওয়ার আগে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, এই সফর ইউরোপ ও জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করবে।

    মোদির কথায়, ‘এই নিয়ে অষ্টমবার জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদান করার আমন্ত্রণ পেয়েছে ভারত।’ আগামী ১৬ ও ১৭ জুন ফ্রান্সের ইভিয়ানে বসছে জি-৭ শীর্ষ সম্মেলন। এদিকে, শনিবার হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে ‘ভারত ইনোভেটস’ নামক অনুষ্ঠানের উদ্বোধন করবেন মোদি। এরপর দু’দিনের স্লোভাকিয়া সফর সারবেন। তারপর জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে ফিরে আসবেন। স্লোভাকিয়ায় প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী রবার্তো ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন. ‘দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এই ঐতিহাসিক সফর। প্রেসিডেন্ট পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে রয়েছি।’
  • Link to this news (বর্তমান)