• মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়লেন মানসরঞ্জন ভুঁইয়া
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়লেন সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। মানসবাবু লিখেছেন, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমস্ত ধরনের পদ থেকে ইস্তফা সভা দিচ্ছি। দয়া করে আমার ইস্তফা গ্রহণ করুন। শনিরার রাতে মানসবাবু ফোনে জানান, 'আমি কলকাতায় আছি। আজ দুপুরে আমরা কয়েকজন সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সিদ্ধান্তের কথা আপনাদের জানাচ্ছি।' ভবিষ্যতে কোন পথে? মানসবাবু বলেন, 'জীবনের অর্ধশতক রাজনীতি আর সমাজসেবা নিয়েই জীবন কাটলো। এটুকু বলতে পারি, জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতি আর সমাজসেবা নিয়েই থাকব।' কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। আর তা থেকেই মানসবাবুর গেরুয়া-পথের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
  • Link to this news (বর্তমান)