• জাহাঙ্গিরের বিরুদ্ধে নয়া অভিযোগ
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা পড়ল থানায়। এক বছর আগে বজবজ আইওসি প্লান্টে শতাধিক চুক্তিভিত্তিক চালক ও খালাসির বকেয়া বেতনের ৬ কোটি টাকা গায়েব ও তাঁদের উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট চালকদের তরফেই এই মর্মে বজবজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বলা হয়েছে, ওই বকেয়া টাকা কারচুপির জন্য ষড়যন্ত্র করেছিলেন জাহাঙ্গির। বছরখানেক আগে একদিন প্লান্টের বাইরে বকেয়া বেতনের দাবিতে চালকদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই জমায়েত ভাঙতে জাহাঙ্গির তাঁর বাইক বাহিনীকে পাঠায় । চালকরা প্রতিরোধ তৈরি করলে তাঁদের ফাঁসাতে জাহাঙ্গিরের লোকজন গ্যাস সিলিন্ডার খুলে গ্যাস ছড়িয়ে দেয়। এটাও জাহাঙ্গিরের নির্দেশেই হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)