নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফুটবল খেলে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে, খড়দহের হালদার বাগানের একটি পুকুরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফুটবল খেলে অনেকেই স্নান করতে নামে। কিন্তু এদিন মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল। একজন কিশোরের নাম আদিত্য দাস (১২), অপরজনের নাম সৌম্যদীপ দাস (১৬)। দু’জনেরই বাড়ি রহড়ার গভর্নমেন্ট কলোনিতে। তাদের মধ্যে একজন সাঁতার জানত, আরেকজন জানত না। যে জানত সে অপরজনকে বাঁচাতে গিয়েই তলিয়ে যায়।