পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে গোসাবা থানার পাঠানখালি বেলতলা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা আমজেদ সর্দার মেয়েকে নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর মেয়ের পায়ে প্লাস্টিকে মোড়ানো শক্ত কোনও জিনিস ঠেকে। সেটি তুলতেই দেখা যায় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা বন্দুক রয়েছে। গোসাবা থানার পুলিশ এসে সেটি উদ্ধার করে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ, রবিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণ। প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID দপ্তরে। এর আগে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। বিধানসভায় সই জাল-কাণ্ডেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এ ছাড়াও, এ দিন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে CID।
রবিবার, ১৪ তারিখ ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। দীর্ঘ ৮ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে বিকল্প পথে চলছে যানবাহন। জরুরি রক্ষণাবেক্ষণের জন্যই মূলত বন্ধ রাখা হয়েছে এই সেতু।
খাতায়-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই। যার জেরে বাড়ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কালবৈশাখীরও সম্ভবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।