• কুলতলিতে 'চোর' সন্দেহে গণপিটুনি, মৃত কেরলের যুবক
    আজকাল | ১৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভাষা বুঝতে পারেনি। তাতেই প্রাণ গেল ভিন রাজ্যের যুবকের। কুলতলিতে গণপিটুনিতে মৃত্যু কেরলের যুবকের। 

    স্থানীয় সূত্রের খবর, কুলোতলি থানা এলাকায়, চোর সন্দেহের আঙুল ওঠে যুবক সন্দীপের বিরুদ্ধে। জানা গিয়েছে, তিনি কেরল থেকে, কুলতলির বাসিন্দা হীরাল দাসের বাড়ি এসেছিলেন, বেড়াতে। মঙ্গলবার সকাল ৯টায় বাজার সেরে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে অন্য পাড়ায় ঢুকে পড়েন। বাংলা না জানায় নিজের পরিচয় বোঝাতে ব্যর্থ হন।

    অপরিচিত যুবককে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। "চোর" তকমা দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই, ভাইরাল ভিডিওয় ধরা পড়েছে এক যুবকের আর্তনাদ। দড়িতে বাঁধা অবস্থায় যুবককে বারবার আকুতি করতে শোনা গিয়েছে। তিনি প্রবল মারধরের মাঝে বারবার তাঁকে ছেড়ে দেওয়ার এরই জানিয়েছেন। সঙ্গেই বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিছুই করেননি।

    কন্নড় ভাষায় করা এই আকুতি বুঝতে পারেননি কেউ। তাঁর চিৎকার, যন্ত্রণা—কিছুই থামাতে পারেনি উন্মত্ত জনতাকে। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালেই মৃত্যু হয় কেরলের যুবকের।

    ভিডিওর ভিত্তিতে কুলতলী থানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে। তদন্ত চলছে।

     
  • Link to this news (আজকাল)