• বিনামূল্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ! নন্দীগ্রাম থেকেই জনকল্যাণ শিবিরের সূচনা করবেন শুভেন্দু
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরেও বাধ্য হয়েই তাঁকে নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল৷ যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, বিধায়ক পদে ইস্তফা দিলেও নন্দীগ্রামের পাশে সবসময় থাকবেন তিনি৷

    নিজের দেওয়া সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আগামিকাল, সোমবার ফের নন্দীগ্রামে আসছেন তিনি৷ নন্দীগ্রাম থেকেই আনুষ্ঠানিক ভাবে রাজ্য জুড়ে শুরু হতে চলা জনকল্যাণ শিবির কর্মসূচির সূচনা করবেন তিনি৷

    সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় উন্নয়নমূলক এবং ধন্যবাদ জ্ঞাপন সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে এই নিয়ে দ্বিতীয়বার সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠে হবে এই সভা।

    সেই উন্নয়নী সভার প্রস্তুতি চলছে জোর কদমে।এর আগে নন্দীগ্রামে কলেজ সংলগ্ন মাঠে ধন্যবাদ জ্ঞাপন সভা করেছিলেন তিনি। পাশাপাশি গোটা রাজ্যজুড়ে ১৫, ১৬ এবং ১৭ জুন ধরে যে জনকল্যাণ শিবির চলবে, সোমবার নন্দীগ্রাম থেকেই তারও সূচনা করবেন তিনি। নন্দীগ্রামের বিএমটি হাইস্কুল ও কালীচরণপুরে অনুষ্ঠিতব্য দুটি জনকল্যাণ শিবিরে একাধিক প্রকল্পেরও উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারও প্রস্তুতি চলছে জোর কদমে৷

    তিনদিনের জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার সহ কেন্দ্র এবং রাজ্যের একাধিক প্রকল্পের জন্য সভাস্থলের কাছে আলাদা আলাদা কাউন্টার থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও জনকল্যাণ শিবিরে যে যে প্রকল্পের সুবিধা মিলবে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন, আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্তির সুবিধা৷

    অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্যও জনকল্যাণ শিবির থেকে সাহায্য করা হবে৷

    আধার এনরোলমেন্ট ও সিডিং

    প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন

    আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন

    PM Kisan Samman Nidhi, PM Surya Ghar, PM Awas Yojana প্রকল্পে আবেদন করা যাবে৷

    কন্যাশ্রী/বেটি বচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা

    শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প-সহ একাধিক পরিষেবা থাকবে।

    পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা

    স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন

    পিএম বিশ্বকর্মা যোজনা

    মুদ্রা লোনের জন্য আবেদন
  • Link to this news (News18 বাংলা)