• স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গয়না বোঝাই ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নগদ টাকা-সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতির দল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।শনিবার রাতে হাড় হিম করা ঘটনা, হাওড়া পাঁচলার জয়নগর লাগোয়া সাঁকরাইল রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার অন্যান্য দিনের মত দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় হঠাৎ পাঁচ জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। পিঠে ও বাইকের হ্যান্ডেল রাখা ব্যাগ ছিনিয়ে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়।

    জানা যায়, ঝির ঝির করে বৃষ্টি পড়েছিল সেসময়৷ ব্যবসায়ী পিঠে এবং হাতে একটি ব্যাগ নিয়ে দোকান বন্ধ করেন। দোকানের সামনেই রাখা বাইক। পিঠে একটি ব্যাগ, হাতের ব্যাগটি বাইকের হ্যান্ডেলে রাখেন। রেখে, বাইক মুছছেন। এমন সময় হঠাৎ মুখে রুমাল বাধা কয়েকজন যুবক সামনের দিকে এগিয়ে আসে। বাইকের হ্যান্ডে থাকার ব্যাগ এবং তার পিঠে থাকা ব্যাগ টেনে হিঁচড়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পরপর ২-৩ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলি বাইক এসে লাগে, চিৎকার করেন স্বর্ণ ব্যবসায়ী।

    পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন  তিনজন মিলে দুষ্কৃতীদের ধাওয়া করেন। তিনটি বাইকে ৬ জন দুষ্কৃতী চেপে জাতীয় সড়কের দিকে চলে যায়।  পিছনে ধাওয়া করলে তাদের উদ্দেশ্যে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনার স্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী, স্থানীয় মানুষ ভিড় জমায়। ঘটকে কেন্দ্র করে স্থানীয় মানুষ আতঙ্কিত।

    এ প্রসঙ্গে স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার জানান, ‘‘তখন ঘড়িতে সময় ৯:২০ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দোকানের সামনে রাখা বাইক, বাইকের সামনে গিয়ে দাঁড়াতে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন। রানিহাটি মোড় দিক থেকে আসা কয়েকজন যুবক রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে ভেজা বাইক মুছছি। হঠাৎ এগিয়ে আসে কয়েকজন দুষ্কৃতী।’’ অভিযোগ তারা জোর করে ছিনিয়ে নেয় দুটি ব্যাগ , বাধা দিতে গেলে গুলি চালায়। গুলি লেগে বাইকের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়। ব্যাগ দুটি নিয়ে দোকানের পাশ দিয়ে জাতীয় সড়কের সামনে এগিয়ে যায়, সেখান থেকে তিনটি বাইকে ৬ জন দুষ্কৃতী চেপে জাতীয় সড়ক হয়ে বেড়িয়ে যায়। পিছন ধাওয়া করলে, লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

    স্বর্ণ ব্যবসায়ী জানান, কোনও রকমে প্রাণ বেঁচেছে। কিন্তু যা ছিল সর্বস্ব ছিনিয়ে নিয়ে গিয়েছে। প্রায় ২০০ গ্রাম সোনা ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০০০০-৬০০০০ হাজার টাকা। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানাতে থানায় হাজির হয় স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থলে এসে ‌গুলির খোল উদ্ধার করে।
  • Link to this news (News18 বাংলা)