• গরিব মানুষের আমফানের ২৫০ কোটি টাকা আত্মসাৎ? ফের অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
    আজ তক | ১৪ জুন ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠল। ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। অভিযোগটি দায়ের করেছেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 

    পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্তও ইতিমধ্য়েই শুরু হয়েছে। 

    ববি দাস নামে ওই অভিযোগকারীর দাবি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এক ও দুই ব্লক এলাকায় আম্ফান ত্রাণের অর্থ বণ্টনের সময় ব্যাপক ডেটাবেস কারসাজি, একই ব্যক্তির নামে একাধিকবার বরাদ্দ এবং পরিকল্পিতভাবে তহবিল আত্মসাতের ঘটনা ঘটেছে।

    ওই ব্যক্তি জানান, প্রায় ২৫০ কোটি টাকা মতো শুধু আমফানে ঘর মেরামতিতে দুর্নীতি হয়েছে। সেই টাকা কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য পাঠিয়েছিল। প্রত্যেক থানায় এফআইআর করা হবে। আজ প্রাথমিকভাবে শুরু হল বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর ১ ও ২ ব্লকে দুর্নীতি নিয়ে করেছি। তৃণমূলের জনপ্রতিনিধা এই দুর্নীতি করেছিলেন। 

    প্রসঙ্গত, ২০২০ সালে ২০ মে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, সেই টাকা দেওয়া হয়েছিল গরিবদের। অথচ তাঁরা পাননি। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে সব টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা-নেত্রীরা। 

     
  • Link to this news (আজ তক)