• বন্ধুদের সঙ্গে রেললাইনে আড্ডা ডেকে আনল বিপদ, মদ্যপ অবস্থায় হাঁটার চরম মাশুল দিল দুই যুবক
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • প্রতিদিনের মত বন্ধুদের সঙ্গে বাড়ির কাছে রেললাইনে আড্ডা দিতে এসেছিল দুই বন্ধু। আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময়ই ঘটে গেল বিপদ। রেললাইন ধরে বাড়ির পথে ফিরে আসার সময় মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে ওই দুই বন্ধু। এই ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় একজনের। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান হলে সেখানে দ্বিতীয় বন্ধুটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। দুই তরতাজা যুবকের এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই শনিবার সন্ধের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল মহিষাদল ব্লকের উত্তর চাঁপি গ্রামের শেখ সোনু ও শেখ আলী। দুজনেরই বয়স মধ্য তিরিশের বেশি।  মহিষাদলের সতীশ সামন্ত হল্ট ও মহিষাদল স্টেশনের মধ্যবর্তী রেললাইন ধরে আড্ডা দেওয়ার পর রাতে বাড়ি ফেরার সময় মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে দু’জনেই। ঘটনাস্থলেই মারা যায় শেখ সোনু নামে ৩৭ বছর বয়সী যুবক। শেখ সোনুর অন্য সঙ্গী বছর ৩৫ এর শেখ আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে পাঠায় রেল পুলিশ। সেখানেই মৃত্যু হয় শেখ আলীর।

    এ বিষয়ে মহিষাদলের বাসিন্দা বিশ্বনাথ গোস্বামী জানিয়েছেন, প্রতিদিনের মতো বন্ধুবান্ধবদের সঙ্গে রেললাইনে আড্ডা দিতে গিয়েছিল ওই দু’জন। আড্ডা দেওয়ার পর বাড়ি ফেরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই হলদিয়া জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে যায়। রেললাইন ধরে বাড়ি ফেরার কারণেই এই বিপত্তি।

    যদিও স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন,  দিনের আলো ফুরিয়ে সন্ধে নামলে মহিষাদলের সতীশ সামন্ত হল ও মহিষাদল স্টেশনের মধ্যবর্তী রেল লাইনে ওপর প্রায় মদ ও জুয়ার আসর চলে। মদ্যপ অবস্থায় ওই দুই যুবক রেললাইনের ওপর চলাচল করছিল। এমন সময় তাদের বেখেয়ালে হলদিয়ার দিক থেকে একটি মাল গাড়ি চলে আসে। ঘটনায় দুজনেই রেলে কাটা পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ সোনুর। গুরুতর যখন অবস্থায় শেখ আলীকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার তার মৃত্যু হয়।
  • Link to this news (News18 বাংলা)