এবার তৃণমূল নেতার বিরুদ্ধে বউ দখল করে নেওয়ার অভিযোগ... কেলেঙ্কারি কাণ্ডে তোলপাড় হাড়োয়া
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
এবার বউ দখল করে নেওয়ার অভিযোগ উঠল হাড়োয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদী স্বামীকে বেধড়ক মারধর ঘিরে ছড়াল তুমুল চাঞ্চল্য।
৯১ বাসস্ট্যান্ডের বাসিন্দা আব্বাস আলী মোল্লার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল হাড়োয়ায়। তিনি অভিযোগ করছেন তৃণমূলের কোনও এক প্রভাবশালী ব্যক্তি যিনি নিজেকে তৃণমূলের নেতা বলে দাবি করেন, সেই ফিরোজ আব্বাস আলি মোল্লার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে রেখেছে। সেটার প্রতিবাদ করায় আজ সন্ধ্যায় বাইকের সকারের রড দিয়ে হাত ক্ষতবিক্ষত করে দিয়েছে। এছাড়াও তিনি দাবি করেন, এই ফিরোজের কাছে অবৈধ একাধিক সরঞ্জাম রয়েছে যা নিয়ে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করেন। হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
এই একই দিনে বালতি চুড়ির অভিযোগে গ্রেফতার মহিলা উপপ্রধান সহ এক ব্যক্তি। পঞ্চায়েত থেকে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেফতার হলেন পান্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের উপ প্রধান। ধৃতদের আজ, অর্থাৎ রবিবার চুঁচুড়া আদালতে তোলে পান্ডুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পান্ডুয়ার তিন্না জগন্নাথ পাড়া এলাকার বাসিন্দা স্বপন দাস নামে এক ব্যক্তি সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মন্ডল এবং দিলীপ বিশ্বাস দুজনের নামে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বাড়ি ওই পঞ্চায়েতের জগন্নাথপাড়া এলাকাতেই। স্বপন বাবুর অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মন্ডল স্বচ্ছ ভারতের বর্জ্য ফেলার ১৪০টি বালতি জগন্নাথ পাড়া এলাকার দিলীপ বিশ্বাসের বাড়িতে পঞ্চায়েত থেকে চুরি করে নিয়ে রেখে দিয়েছে আত্মসাৎ করবার উদ্দেশ্যে।
তৃণমূলের বিখ্যাত জোড়াফুল প্রতীকও চুরি করা বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী৷সোমনাথ চৌধুরীর অভিযোগ, প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজার অনুরোধেই জোড়াফুল প্রতীক এঁকে দিয়েছিলেন তিনি৷ ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার ঠিক আগে ওই প্রতীক তিনি অজিত পাঁজার হাতে তুলে দিয়েছিলেন৷ যদিও পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষ থেকে বার বারই দাবি করা হয়েছে, দলের প্রতীক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে আঁকা৷ তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই এখন মুখ খুললেন চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী৷