• জ্যামের ঝঞ্ঝাট অতীত! এবার আরও সহজে যাওয়া যাবে গ্রামীণ হাওড়া টু কলকাতা, চালু হচ্ছে নয়া রুট
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • : হাওড়া শহর এবং কলকাতায় পৌঁছতে বিকল্প রাস্তা জেলায়! জাতীয় সড়কে যানজট তৈরি হলে বিকল্প রাস্তা হিসাবে জেলার মানুষ বেছে নেন, আলামপুর-হাওড়া রোড অর্থাৎ আন্দুল রোড। এবার হাওড়া শহর এবং কলকাতা পৌঁছতে আরও একটি বিকল্প সড়ক জেলায়। আরও কম সময়ে গ্রামীণ হাওড়া থেকে জেলার প্রাণকেন্দ্র ময়দান ও হাওড়া স্টেশন এবং কলকাতা পৌঁছতে পারবেন জেলার মানুষ।

    হাওড়ার মুন্সিরহাট-সাঁকরাইল রোড এবং সত্যেন বোস রোড একত্রে দীর্ঘ পথ। যে পথে একসময়ের জনপ্রিয় ৬৯ নম্বর বাস রুট। সেই পথই জেলার যোগাযোগ ব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। জেলায় ঘন জনবসতি কলকারখানার সঙ্গে বাড়ছে যানবাহন, তাতেই সড়কে ব্যস্ততা বাড়ছে। দীর্ঘ এবং ব্যস্ত সড়ক ১৬ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক গ্রামীণ হাওড়া এবং শহরকে যুক্ত করেছে। অন্যদিকে গ্রাম থেকে শহর যুক্ত করেছে আমতা-হাওড়া রাজ্য সড়ক এবং আলামপুর-হাওড়া রাজ্য সড়ক।

    জেলায় গ্রাম থেকে শহর যুক্তকারী আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক একব্বরপুর-হাওড়া রাজ্য সড়ক। এই সড়ক অবৈধ নির্মাণের কারণে রাস্তার বহর কম হয়ে গতি কমে যায়। গতি কমার অন্যতম কারণ সাঁকরাইল রেল গেট। ফলে মানুষের ব্যবহার কমে এই পথ। বাস রুটও অচল হয়ে পড়ে। গত কয়েক বছরে এই পথ ছেড়ে বিকল্প পথকেই বেছে নিয়েছে মানুষ। দীর্ঘ সময় পর আবার এই সড়ক জেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।

    একাব্বরপুর-হাওড়া রোড এর সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, দুরন্ত গতিতে সেই চলছে কাজ। রাস্তার দুই দিকের অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা চওড়া হচ্ছে। একইসঙ্গে সাঁকরাইল রেলওয়ে ব্রিজ নির্মাণ হচ্ছে ফলে আরও সুবিধাজনক হচ্ছে এই সড়ক। এই পথে আর অল্প সময়ে, ধুলাগড় থেকে খুব সহজে ব্রিজ ব্যবহার করে সাঁকরাইলের রেল লাইন পেরিয়ে বকুলতলা হয়ে হাওড়া ময়দান এবং কলকাতা পৌছন যাবে। গ্রামীণ হাওড়ার বড় অংশের মানুষের মানুষের কাছে শহর হাওড়া এবং কলকাতা পৌঁছনর অন্যতম মাধ্যম হতে চলেছে এই সড়ক।
  • Link to this news (News18 বাংলা)