• সাড়ে আট ঘন্টা পরে ভবানী ভবন ছাড়লেন অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুন ২০২৬
  • সই জাল কাণ্ডে আজ প্রায় সাড়ে আট ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি-র আধিকারিকেরা। রাত ৮টা ২০ মিনিটে ভবানী ভবন থেকে বেরিয়ে যান তিনি। যদিও তার আগেই বেরিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। আজ ২ জনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিআইডি দফতর থেকে কুণাল ঘোষ বেরিয়ে বলেন তিনি তদন্তে সহযোগিতা করেছেন। সেই সঙ্গে অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা তিনিই প্রথম বলেন।

    ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটের দিকে সসরাসরি রওনা দেন অভিষেক। আজ বেলা ১২টা নাগাদ ভবানী ভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও যে সময় দেওয়া হয়েছিল তার থেকে কিছু সময় আগেই তিনি পৌঁছে যান। দুপুর সাড়ে তিনটে নাগাদ ভবানী ভবনে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ওই একই মামলাতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডির তদন্তকারী আধিকারিকেরা।

    সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কারণেই হাজিরা দিয়েছিলেন অভিষেক। যদদিিও আগামী ২ সপ্তাহের জন্য তাঁকে রক্ষাকবচও দিয়েছে আদালত। আজ রবিবার বেলা ১২টা ৪৩ নাগাদ সিআইডি দফতরে যায় অভিষেকের গাড়ি। সেখান থেকে নেেমে তিনি প্রথমে যান রিসেপশনের দিকে। সেখানে পরিচয়পত্র দেখিয়ে সই করে ভেতরে প্রবেশ করেন। তাঁর জন্যই ভবানী ভবন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তবে মনে করা হচ্ছে এই মামলায় হয়তো তাঁকে ফের ডাকতে পারে গোয়েন্দারা।

    এর আগে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দিল্লি থেকে ফিরে কালীঘাট হয়ে তিনি গিয়েছিলেন সিআইডির দফতরে। সেদিনই তাঁকে টানা সাড়ে পাচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রাতে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি। সেদিনই তাকে সিআইডি হাজিরা দিতে বলেছিল। বলা হয়েছিল রবিবারে ফের তাঁরা অভিষেককে জেরা করবেন। আর হাজিরা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন অভিষেকও। তবে পরিস্থিতি যা, মনে করা হচ্ছে ফের তাঁকে এই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে তিনিও হাজিরা দেবেন।  যদিও আজ দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের গুরুত্ব যাতে না দেওয়া হয় সেই কারণে স্পিকারকেও চিঠি দিয়েছিলেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)