• আর কিছুদিন, তারপরেই রাজ্যে শুরু জনগণনা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুন ২০২৬
  • আগামী ১ আগষ্ট ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে জনগণনার এনুমারেশন ফর্ম পূরণের কাজ। ২টি পদ্ধতিতে ৪৫ দিনের মধ্যে রাজ্যের জনগণনার সমস্ত তথ্য পৌঁছে যাবে সরকারের কাছে। জানা গিয়েছে, এই প্রথমবার জনগণনার কাজে অনলাইনে তথ্য জমা করা যাবে। জনগণনা কর্মী আসার আগেই নিজের তথ্য জমা করা যাবে। সেই কারণে কেন্দ্রীয় সরকার অনলাইনে এই কাজের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৮টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরুই হয়নি। আগষ্ট মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনলাইনে জনগণনার কাজ হবে। তার পরে এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকেরা তথ্য সংগ্রহ করবেন। সেই সঙ্গে তথ্য যাচাইয়ের কাজও করবেন তারা।

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মতে সাধারণ নাগরিকেরা এখানেও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে এই তথ্য আপলোড করতে পারবেন মানুষজন। অন্নপূর্ণা যোজনার মতো বাড়ির প্রধান কর্তাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ফর্ম ফিল আপ করতে হবে। একটি পরিবারের জন্য একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করবে। তবে ফর্ম জমার পরে কোনো পরিবর্তনের আর সুযোগ মমিলবে না। ১৫ আগষ্ট অনলাইনে তথ্য জানানোর শেষ দিন।

    ১৬ তারিখ থেকে জনগণনার আধিকারিকেরা বাড়ি বাড়ি যাবেন। তথ্য যাচাই করবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে গিয়ে এনুমমারেশন ফর্ম ফিলাপের কাজ চলবে। আধিকারিকেরা অনলাইনে জমা করা ব্যক্তিদের তথ্যও যাচাই করবেন। এপ্রিল মাস থেকে জনসংখ্যার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্যতে অনলাইনে এনুমমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষের পথে। প্রতি ১০ বছর অন্তর দেশে জনগণনার কাজ হয়ে থাকে। শেষবার ২০১১ সালে এই কাজ হয়েছিল। তখনও ১ মাস ধরে এই কাজ হয়েছিল। তবে তখন অনলাইনে কোনো কাজ হয়নি। কিন্তু এই প্রথমবার অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ হবে। এর ফলে মনে করা হচ্ছে জনগণনার কাজ অত্যন্ত সহজে ও দ্রুতগতিতে সম্পন্ন হবে। এবারের জনগণনাতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে পরিবারের অবস্থা সম্পর্কে। বাড়ির ধরন, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ, শৌচালয় সহ সাধারণ সুযোগ সুবিধা আছে কিনা তা যাচাই করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)