কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগরক্ষাকারী ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া এই সড়কপথে দু’রাত ৫ ঘণ্টা করে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।
মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে সোমবার (১৪-১৫ জুন) এবং মঙ্গলবার থেকে বুধবার (১৬-১৭ জুন)— রাত ১১টা থেকে সকাল ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। মুর্শিদাবাদের ভরতপুর রেলগেটে রেললাইনের মেরামতির কাজ হবে। সেই কারণে এই সময়ের মধ্যে ওই অংশে বন্ধ রাখা হবে গাড়ি চলাচল। তাই ওই সময়ে ১২ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।
তবে বিকল্প রাস্তাও বাতলে দিয়েছে পুলিশ। জানিয়েছে, ফরাক্কা থেকে কলকাতাগামী গাড়ি ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া-আমতলা-বড়ুয়া মোড় দিয়ে আবার জাতীয় সড়কে উঠবে। অন্য দিকে, কৃষ্ণনগর থেকে ফরাক্কাগামী গাড়ি বড়ুয়া মোড় থেকে আমতলা-হরিহরপাড়া-ভাকুড়ি মোড় দিয়ে যাতায়াত করবে। কোনও সমস্যা হলে যাত্রীরা হেল্পলাইন নম্বর ৮১৪৫৫৮১৯৫৭ অথবা জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৪৮২-২৫০৫১১-এ যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছে প্রশাসন।
১. কেন ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে?
মুর্শিদাবাদের ভরতপুর রেলগেটে রেললাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণেই নিরাপত্তার জন্য ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।
২. কবে এবং কতক্ষণ যান চলাচল বন্ধ থাকবে?
১৪–১৫ জুন (রবিবার–সোমবার)
১৬–১৭ জুন (মঙ্গলবার–বুধবার)
প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৪টা পর্যন্ত (৫ ঘণ্টা) যান চলাচল বন্ধ থাকবে।
৩. বিকল্প রাস্তা কী?
ফরাক্কা → কলকাতা: ভাকুড়ি মোড় → হরিহরপাড়া → আমতলা → বড়ুয়া মোড় → তারপর NH-12
কৃষ্ণনগর → ফরাক্কা: বড়ুয়া মোড় → আমতলা → হরিহরপাড়া → ভাকুড়ি মোড়
প্রয়োজনে যোগাযোগ: ৮১৪৫৫৮১৯৫৭ / ০৩৪৮২-২৫০৫১১