• এক ছাতার তলায় মিলবে ৫৪টি সরকারি প্রকল্প
    আজকাল | ১৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের দুয়ারে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল, সোমবার থেকেই রাজ্যে শুরু হতে চলেছে 'জনকল্যাণ শিবির'। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ শিবিরগুলি আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ এখানে এসে নিজেদের প্রয়োজনীয় সরকারি কাজের আবেদন ও সুবিধা নিতে পারবেন।

    এই শিবিরগুলির বড় বৈশিষ্ট্য হল, এখানে একসঙ্গে মোট ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। শুধু তাই নয়, শিবিরে আগত নাগরিকদের জন্য থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগও। আপনার এলাকায় ঠিক কোথায় এই শিবির বসছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্থানীয় পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতেই এই বিশেষ উদ্যোগ।
  • Link to this news (আজকাল)