• আজ থেকে শুরু জন কল্যাণ শিবির! ১৫, ১৬ এবং ১৭ কোথায়, কবে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • আজ, থেকে শুরু হচ্ছে ৩ দিনের ‘জনকল্যাণ শিবির’৷ এই সরকারি শিবির থেকেই সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগম এলাকায় তিন দিন ধরে চলবে জনকল্যাণ শিবির৷ কিন্তু, এই তিন দিনে কোথায় কবে থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

    আজ থেতে রাজ্যজুড়ে যে ৩ দিনের ১৫, ১৬ এবং ১৭ বিশেষ সরকারি শিবির শুরু হচ্ছে৷ মুখ্যমন্ত্রী এই তিনদিন উত্তর থেকে দক্ষিণ তিন জায়গাতেই উপস্থিত থাকতে পারেন৷ আজ, ১৫ জুন নন্দীগ্রামে থাকবেন শুভেন্দু অধিকারী, ১৬ জুন থাকতে পারেন উত্তরবঙ্গের কার্শিয়াঙে, ১৭ জুন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পে নিজে উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসন সূত্রের খবর৷

    ১. অন্নপূর্ণা যোজনার আবেদনে সম্পূর্ণ রূপে সহায়তা করা হবে এই জনকল্যাণ শিবিরে

    ২. আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন

    ৩. প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন

    ৪. কন্যাশ্রী/বেটি বচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা

    ৫. পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা

    ৬. শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প-সহ একাধিক পরিষেবা থাকবে

    ৭. পিএম বিশ্বকর্মা যোজনা

    -সহ আরও রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যোজনার আবেদন করা যাবে এই জনকল্যাণ শিবিরে৷

    জেলাশাসক শিবির পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন, প্রতিটি জেলার জন্য পৃথক কন্ট্রোল রুমও চালু থাকবে। রাজ্যস্তরে ১৩ জুন থেকে কন্ট্রোল রুম চালু হবে, থাকছে টোল-ফ্রি হেল্পলাইন 1800-345-0117।

    শিবিরগুলিতে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে এবং রেকর্ড করা ফুটেজ ন্যূনতম ৩০ দিন সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত কোনও নথি চাওয়া যাবে না এবং যোগ্য কোনও আবেদনকারীকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। ফর্ম পূরণ, আবেদনপত্র জমা দেওয়া ও নথির ফটোকপি করার মতো সমস্ত সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে। এছাড়া, শিবিরে প্রাপ্ত প্রতিটি অভিযোগ অনলাইন ব্যবস্থায় নথিভুক্ত করা হবে এবং অভিযোগকারীদের জন্য একটি স্বতন্ত্র রেফারেন্স নম্বর ইস্যু করা হবে।
  • Link to this news (News18 বাংলা)