• Breaking News Live: CGO-তে হাজিরা দিতে বাড়ি থেকে রওনা হলেন অভিষেক
    এই সময় | ১৫ জুন ২০২৬
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। CGO-তে হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন তৃণমূল সাংসদ।

    স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে গাওয়া হলো ‘বন্দে মাতরম’। সেখানকার লুচনিকা এনসেম্বল নামের একটি দল গেয়ে শোনাল ভারতের জাতীয় গান।

    সোমবার নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছনোর কথা তাঁর।

    নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার থেকে শুরু হলো বাণিজ্যিক উড়ান পরিষেবা। প্রথম নির্ধারিত সময়ে নয়ডায় অবতরণ করল ইন্ডিগো উড়ান 6E-2278। লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ করা ইন্ডিগোর উড়ান অবতরণ করে নয়ডায়। অবতরণের সঙ্গে সঙ্গে ওয়াটার ক্যানন দিয়ে স্বাগত জানানো হয় উড়ানটিকে।

    সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রানাভুতিয়া এলাকায় মাছ চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ এলাকার একটি ঝিলে জাল ফেলে কয়েক কেজি মাছ তুলে নেয় একদল ব্যক্তি। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

  • Link to this news (এই সময়)