• ভারতে অনুপ্রবেশের ছক...? ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার বাংলাদেশি, উদ্ধার নেপাল, বাংলাদেশের সিম
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হল বাংলাদেশি। ভারতীয় ভিসা ছাড়াই নেপাল থেকে ভারতে ঢোকার মুখেই গ্ৰেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে। খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্তে ঘটেছে এই ঘটনা।

    জানা যাচ্ছে, নেপাল থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তে টহলরত এসএসবির জওয়ানরা নথি দেখতে চাইলে বাংলাদেশি যুবক তার পাসপোর্ট ও নেপালের ট্যুরিস্ট ভিসা দেখান। কিন্তু নথি যাচাই করতেই ধরা পরে তার কাছে ভারতে প্রবেশের ভিসা নেই। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরপর ওই বাংলাদেশিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

    আরও পড়ুন: ধান্দাবাজ, হাড়কিপটে নাকি চরম রোম্যান্টিক…? আপনার ‘নাক’ বলে দেবে আপনি কেমন, ‘Nose’ দেখে নিমেষে বুঝে নিন কে কেমন ‘চরিত্র’!

    এসএসবির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম নন্দন দাস, বাংলাদেশের মাদারিপুর জেলার উমেদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাংলাদেশি ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নেপালে পৌঁছন। নেপাল থেকে সার্বিযায় কাজের জন্য দালালের চক্রে পড়ে ৩-৫ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন। পরে নেপালের পোখরাতে কাজে যুক্ত হ‌ওয়ার পরই নেপাল হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন।

    ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে কেন এই সীমান্ত ব্যবহার? ভারতীয় ভিসা ছাড়াই কেন ভারতে ঢোকার চেষ্টা? তদন্তে পুলিশ। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশি ২টি সিমকার্ড, নেপালের সিমকার্ড উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এবছর এই সীমান্তে ৩জন বাংলাদেশি গ্রেফতার হল।

    আরও পড়ুন: ‘মাটন’ দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে না…? রান্নার সময় এই ৬ ‘টেকনিক’ মাথায় রাখুন, তুমতুমে নরম হয়ে যাবে খাসির মাংস!

    এর আগে সপ্তাহ খানেক আগেই শিলিগুড়ি মহকুমা এলাকায় দুটি পৃথক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খড়িবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় গত ৭ জুন। একইসময় আন্তর্জাতিক নারী পাচার চক্রের তদন্তে প্রাক্তন এক পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়। এই দুই ঘটনায় উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    প্রথম ঘটনাটি ঘটে এই একই সীমান্ত অর্থাৎ খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে। টহলরত এসএসবি (SSB) জওয়ানরা সন্দেহভাজন এক যুবককে আটক করে। তল্লাশিতে ধৃতের কাছে বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা পাওয়া গেলেও দেখা যায়, ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ধৃতের নাম মহাম্মদ মুক্তার হুসেন (৩৬), বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জে।

    বিশ্বজিৎ মিশ্র
  • Link to this news (News18 বাংলা)