• রামমন্দিরের টাকা নয়ছয়: যোগীকে কটাক্ষ অখিলেশের
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • লখনউ: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের টাকা ও অলংকার নয়ছয়ের ‌অভিযোগ! বিতর্কের মুখে শনিবার তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরেই যোগীর উদ্দেশে তোপ দাগলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘আধিকারিকরা ধর্ম ও মন্দিরের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে তদন্ত করবেন। যারা আমাদের ধর্মের প্রসার ঘটাচ্ছেন তাঁরাও কী তদন্তের আওতায় আসবেন? সনাতন ধর্মের জন্য এর থেকে দুর্ভাগ্যের আর কী হতে পারে! যদি পুলিশ অপরাধীকে খুঁজে বের করতে না পারে, তবে আমরা সাহায্য করতে পারি।’ তবে অভিযুক্ত ঠিক কে? তা নিয়ে কোনো মন্তব্য করেননি অখিলেশ। তাঁর পরামর্শ, ‘ক্যামেরা বন্ধ করে নিজেদের মধ্যে আলোচনা করুন। যদি কিছু চুরি হয়, ফেরত দিয়ে দিন। ভগবান রাম আপনাদের ক্ষমা করবেন।’রামমন্দিরে ভক্তদের দানের নগদ টাকা ও সোনা, রুপো সহ অলংকার চুরির অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন প্রাক্তন চিফ অ্যাকাউন্টস অফিসার মহিপাল সিং। 
  • Link to this news (বর্তমান)