• দীর্ঘদিনের দাবির পরও নদীর উপর নেই সেতু, প্রতিনিয়ত চলছে ঝুঁকির পারাপার
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার করে যেতে হয় স্কুল। বাণিজ্যিক ফসলও নদী পেরিয়ে বাজারে নিয়ে যেতে ব্যবহার হয় নৌকার। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির পরেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি সুটুঙ্গা নদীর উপর পাকা সেতু। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি  ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবি খুব দ্রুত এলাকার মানুষজনদের কথা চিন্তা করে পাকা সেতু নির্মাণ করা হোক নদীর উপর।

    গ্রামবাসীরা জানিয়েছেন, দশকের পর দশক ধরে তাদের পাকা সেতুর দাবি থাকলেও সেটা এখনো তৈরি হয়নি। যাতায়াতের জন্য কৃষক হোক কিংবা স্কুলের ছাত্র-ছাত্রী কিংবা সাধারণ মানুষ, চরম হয়রানির শিকার হতে হয় সবাইকেই। ভৌগলিক কারণে সাপটিবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা  রানিরহাট বাজারের উপর ভীষণভাবে নির্ভরশীল। অপরদিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা  নদী পার করে বেশকিছু স্কুলে পড়াশোনা করে এমনকি মেখলিগঞ্জ কলেজেও যায়। বিশেষ করে বর্ষায় যাতায়াত ব্যবস্থা যেন আরো বিপদজনক হয়ে পড়ে। অভিযোগ, জনপ্রতিনিধিদের জানানোর পরেও এখনো পর্যন্ত নদীর উপর কোন সেতু নির্মিত হয়নি। 

    গ্রাম পঞ্চায়েতের প্রধান  চন্দনা রায় বলেন, ‘সত্যিই নদীর উপর পাকা সেতু অত্যন্ত প্রয়োজন। এই বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গ্রাম পঞ্চায়েতের পক্ষে পাকা সেতু নদীর উপর করা সম্ভব নয়’। ওই গ্রামের বাসিন্দা প্রণব কুমার রায়, মহাদেব রায় বলেন, ‘আমরা যে কী সমস্যার মধ্যে রয়েছি আমরাই জানি। ছাত্র-ছাত্রীরা নৌকায় করে  স্কুলে য়ায়, যে কিায়েতের প্রধান তৃ্কুলে তার দেখলেই ভয় হয়। বাণিজ্যিক ফসল পর্যন্ত রানিহাট বাজারে নিয়ে যেতে বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়। সে কারণেই আমাদের দাবি পাকা সেতু নির্মাণ করা হোক। একপ্রকার জীবন হাতে নিয়েই আমাদের প্রত্যেককে চলতে হয় নদী পথ পেরিয়ে’।
  • Link to this news (বর্তমান)