• চটকল-চা বাগান নিয়ে বৈঠক রাজ্যের
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধ জুটমিলগুলি খুলতে তৎপর হল শ্রমদপ্তর। সেগুলি বন্ধের কারণ খুঁজে সমাধানের পথ প্রশস্ত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য। এই সংক্রান্ত একটি বৈঠক ডাকা হয়েছে সোমবার।

    পাশাপাশি, চা বাগানগুলির অবস্থা, সংশ্লিষ্ট শ্রমিকদের দাবি-দাওয়া, ক্রেশ ও হেলথ সেন্টার নিয়েও শ্রমদপ্তর আলোচনা করবে। এই ব্যাপারে দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। দপ্তরের নজরে এসেছে, তৃণমূল জমানায় চা বাগানগুলিতে ক্রেশ তৈরি করা হয়েছিল। কিন্তু তার কয়েকটি এখন বন্ধ! দপ্তর সেগুলির সার্বিক মূল্যায়ন করতে চায়।
  • Link to this news (বর্তমান)