• ফের পুলিশ হেপাজত পুষ্পার
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের পুলিশ হেপাজত হল ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত পুষ্পার। শনিবার তাঁর পাঁচদিনের পুলিশ হেপাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার ডায়মন্ডহারবার আদালতে তোলা হয়েছিল তাঁকে। এদিন খুব বেশি সওয়াল জবাব হয়নি। সরকারি আইনজীবী পুলিশ হেপাজতের আবেদন করেন। তা মঞ্জুরও হয়। আইনজীবী তথা ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, তদন্তের স্বার্থে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করায় বিচারক ছয়দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এছাড়া আরো কিছু মামলা যুক্ত করার আবেদন করা হয়েছিল, সেসবও মঞ্জুর হয়েছে। এদিকে, আগেরদিন মতো এদিন আদালত চত্বর ছিল ফাঁকা। কেউ ডিম ছুড়বে বলে দাঁড়িয়ে ছিলেন না। পুলিশ অবশ্য কোনো ঝুঁকি না নিয়ে এদিন সকাল সকাল আদালতের লক আপে ঢুকিয়ে দিয়েছিল জাহাঙ্গিরকে। দুপুরের পর এই মামলা ওঠে। শুনানি শেষে কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গিরকে কোর্ট থেকে বের করে প্রিজন ভ্যানে করে আবার ফলতা থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, ফলতাতেই একাধিক গ্রামবাসীর থেকে  আবাসের প্রাপ্ত টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের এক নেতার থেকে। দেবীপুর পঞ্চায়েতে ঘটেছিল এই ঘটনা। সেখানে দেখা গেল এদিন সকালে সেই টাকা ফেরত দিলেন সংশ্লিষ্ট উপভোক্তাকে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)