শীঘ্রই চালু হতে চলেছে বারাকপুর থেকে তিন সরকারি বাস রুট
বর্তমান | ১৫ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: খুব শীঘ্রই কাঁচরাপাড়া থেকে বারাকপুর, বারাকপুর থেকে ধর্মতলা এবং কল্যাণী এইমস থেকে বারাকপুর– এই তিনটি নতুন সরকারি বাসের রুট চালু হবে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, প্রতি রুটে কমপক্ষে ২৫টি করে বাস থাকবে। এছাড়া বর্তমানে বারাকপুর শিল্পাঞ্চলের বহু মানুষ চিকিৎসার জন্য কল্যাণী এইমসে যান। একটি রুটের বাস কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এইমসে যাবে। এই এক্সপ্রেসওয়েতে বাস খুবই কম চলে। তাই এই বাসরুটটি চালু হলে অনেকেরই খুব উপকার হবে।
বারাকপুর শিল্পাঞ্চলে প্রধান বাস রুট ছিল বেসরকারি ৮৫ নম্বর। সেটি বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই বাসরুটটি বীজপুর থানা থেকে বারাকপুরের পুরানো কোর্ট পর্যন্ত চলাচল করত। এই রুটেই সরকারি বাস চলবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, এই সরকারি বাসটি ৮৫ নম্বর রুটের মতো ঘোষপাড়া রোড দিয়ে যাতায়াত করবে। কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়া হয়ে বারাকপুর পর্যন্ত যাবে। আগামী সপ্তাহেই এই রুট চালু হবে। সেই সঙ্গে চালু হবে বারাকপুর থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাসের রুট। মোট তিনটি বাসের রুট কয়েকদিনের মধ্যে চালু হবে।
পরিবহণ দপ্তরের দায়িত্ব নিয়েই অর্জুন সিং বলেছিলেন, রাস্তায় সরকারি বাস দেখা যায় না। সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি আমার অগ্রাধিকার। সেই মতো নতুন তিনটি রুট চালু হতে চলেছে। আরও কিছু নতুন রুট চালু করা হবে। তার পরিকল্পনা করা হচ্ছে। বারাকপুর শিল্পাঞ্চলে সরকারি বাসের বড় অভাব রয়েছে। নতুন তিনটি রুট চালু হলে এই শিল্পাঞ্চলে কয়েক লক্ষ মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। সেই সঙ্গে পরিবহণ দপ্তরের জমি যেখানে যেখানে দখল হয়ে গিয়েছে, সেগুলিও উদ্ধার