• আজ নন্দীগ্রামে শুভেন্দু...! জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, চলবে ১৫ থেকে ১৭ জুন
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • নন্দীগ্রামের রেয়াপাড়ার মাঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন কল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সারা রাজ্যে জুড়ে এই ক্যাম্পের আজই সূচনা হবে। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত ক্যাম্প চলবে। রাজ্য এবং কেন্দের একাধিক প্রকল্পের উদ্বোধন হবে এদিন। যার মাধ্যমে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে যাবে।

    আজ নন্দীগ্রামে শুভেন্দু: 

    মূলত সাধারণ মানুষের কাছে বাংলার ডবল ইঞ্জিন সরকারের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চালু হতে চলেছে সরকারের এই কর্মসূচি। সকাল থেকে ধীরে ধীরে নন্দীগ্রামের রেয়াপাড়া ক্যাম্পে মানুষজন আসতে শুরু করেছেন।

    আরও পড়ুন: ‘মাটন’ দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে না…? রান্নার সময় এই ৬ ‘টেকনিক’ মাথায় রাখুন, তুমতুমে নরম হয়ে যাবে খাসির মাংস!

    জন কল্যাণ শিবির:

    উল্লেখ্য: ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগম এলাকায় অনুষ্ঠিত হবে জন কল্যাণ শিবির। লক্ষ্য, সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আবেদন, যাচাই ও অভিযোগ নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করা।

    নন্দীগ্রামে পানীয় জলের সরবরাহ করতে বিশেষ উদ্যোগ: 

    প্রসঙ্গত, সরকার গঠন করেই নন্দীগ্রামের ভূমিপুত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন নন্দীগ্রাম সবসময়ই তাঁর প্রাধান্যে থাকবে। কথা মতো ইতিমধ্যেই নন্দীগ্রামের পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন শুভেন্দু। পানীয় জলের সমস্যা মেটাতে নদী থেকে জল তুলে সেই জল পরিশুদ্ধ করে জল সরবরাহের সরকারি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: ‘যুবশক্তি’ নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর…! কবে থেকে চালু? কারা পাবেন কড়কড়ে ৩০০০ টাকা? আবেদন করতে কী কী ডক্যুমেন্ট লাগবে? জানুন!

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে অবশেষে নন্দীগ্রাম- চণ্ডীপুর- নন্দকুমারের সেই মেগা জল প্রকল্পের কাজে গতি এসেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর অর্থে ২০১৯ সালে শুরু হওয়া গুরুত্বপূর্ণ জল প্রকল্পের কাজ হঠাৎই থমকে গিয়েছিল। সম্প্রতি হলদিয়া ভবনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কাজে গুরুত্ব দেওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের কাজে আবারও গতি এসেছে। রূপনারায়ণের জল তুলে পরিশুদ্ধ করে পুর্ব মেদিনীপুরের চারটি ব্লকের প্রায় ১০ থেকে ১২ লক্ষ মানুষের জন্য পাইপ লাইন মারফৎ পরিস্রুত এই পানীয় জল সরবরাহ করা হবে।
  • Link to this news (News18 বাংলা)