মুখ্যমন্ত্রী হওয়ার পরে কলকাতা পুরসভায় প্রথম বার পা রাখলেন শুভেন্দু অধিকারী। পুরসভার ওই অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল কাউন্সিলারদের। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ এবং ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে রয়েছেন, কলকাতা পুরসভার কাউন্সিলার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস। অনুষ্ঠানে রয়েছেন শশী পাঁজার মেয়ে, চন্দ্রিমা ভ্ট্টাচার্যের ছেলে। এ দিনের অনুষ্ঠানে রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার।
কলকাতা পুরসভার এই অনুষ্ঠানে ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে রয়েছেন সদ্য ইস্তফা দেওয়া কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। মঞ্চে রয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান।