আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেই কলকাতায় পুরভোট। সোমবার কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম।
বর্তমানে পুরসভা পুরপ্রশাসকের নিয়ন্ত্রণে। একাধিক কাউন্সিলর ইস্তফা দিয়েছেন বিধানসভা নির্বাচনের পর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, চলতি বছরেই পুরসভায় নির্বাচন হবে।
নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পুরসভা তুলে দেওয়া হবে। তিনি বলেন, 'অচলাবস্থা তৈরি হয়েছিল কলকাতা পুরসভায়। আগামী ডিসেম্বরের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পুরসভা তুলে দেওয়া হবে।'
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই, একাধিক প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলের বিধায়ক-সাংসদ-কাউন্সিলরদের। সোমে পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখানে উপস্থিত হয়েছেন অনন্যা ব্যানার্জি, পুজা পাঁজা থেকে কাজরী ব্যানার্জি-সহ তৃণমূলের কাউন্সিলররা। নজর ছিল তাঁদের মন্তব্যের দিকে। সেখানেই চমক মমতা ব্যানার্জির বউদি, কাজরী ব্যানার্জির বক্তব্যে।
এক কথায়, শুভেন্দুর আমন্ত্রণে, আপ্লুত কাজরী। বিরোধী দলের কাউন্সিলরদের আমন্ত্রণ, আগে ঘটেনি। বিষয়টিকে সদর্থক হিসেবেই দেখছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে, উপস্থিত হয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায়-সহ তৃণমূলের প্রায় সমস্ত প্রাক্তন কাউন্সিলর।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতা পুরসভায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই উপলক্ষে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার আগে রাজ্য জুড়ে প্রধানমন্ত্রীর শুরু করা স্বচ্ছতা প্রকল্প নিয়ে কর্মসূচি পালন করবে রাজ্য। সেই প্রকল্পের অংশ হিসেবে সোমবার থেকে কলকাতা পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযান শুরু করবে।
এই কর্মসূচিতে যোগ দিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সদর দফতরে যাবেন আজ। তার আগেই ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে কলকাতা পৌরসভায় রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায় অসীম বসু সহ অন্যান্য কাউন্সিলররা।
প্রসঙ্গত, বেশি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছিল স্বচ্ছ ভারত কর্মসূচি। কিন্তু এই রাজ্যে বিজেপি বিরোধী দল থাকার অন্যান্য কর্মসূচির মতই এটাও সফলভাবে রূপায়ণ হয়নি বলে অভিযোগ।
চলতি মাসের ১৫ ই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত এই সাফাই অভিযান চলবে শহরে। শহরের বিভিন্ন আবাসন লাগোয়া এলাকায় পুকুর খোলা মাঠের ধার থেকে রাস্তার চারপাশ পরিত্যাক্ত জমি বাড়ি যেখানেই জঞ্জাল স্তূপ থাকবে। সেখানেই দিনে রাতে সাফাই চলবে।। মেডিকেল বর্জ্য নির্মাণ বর্জ্য পরিষ্কার করা হবে।