• জাহাঙ্গিরকে যখন কোমরে দড়ি দিয়ে কান ধরে খালি পায়ে প্যারেড করাল পুলিশ, VIDEO VIRAL
    আজ তক | ১৫ জুন ২০২৬
  • একটা সময়ে তিনি ছিলেন এলাকার ত্রাস। সেই জাহাঙ্গিরকে ফলতায় কোমরে দড়ি পরিয়ে, খালি পায়ে ঘোরাল পুলিশ। কখনও হাত জোড় করে আবার কখনও কান মুলতে মুলতে রাস্তা দিয়ে যেতে দেখা গেল জাহাঙ্গিরকে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর ভিডিও। 

    গত কয়েকদিন ধরেই জাহাঙ্গির খান খবরের শিরোনামে। তাঁর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলিতে তাঁকে হাতজোড় করে হাঁটতে দেখা গিয়েছে। হাফ প্যান্টে, কোমরে দড়ি পরিয়ে পুলিশ এলাকা ঘোরাচ্ছে তাঁকে। 

    ধৃতদের ‘পাবলিক প্যারেড’ বা জনসমক্ষে এভাবে ঘোরানো নিয়ে রাজ্য পুলিশকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই বিতর্ক এবং আইনি টানাপোড়েনের মাঝেই বারবার জাহাঙ্গির খানকে হাফ প্যান্টে পরিয়ে এলাকা ঘোরাতে দেখা গিয়েছে।  ডায়মন্ড হারবারের ফলতার ‘দাপুটে’ তৃণমূল নেতার এ হেন পরিণতি দেখে অবাক এলাকাবাসীও। তাঁদের কাছে হাতজোড় করে, কান ধরে ক্ষমা চাইতে দেখা গিয়েছে জাহাঙ্গির ওরফে 'পুষ্পা'-কে। 

    তদন্তের স্বার্থে বা ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃতদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া পুলিশের চেনা ছক। কিন্তু ফলতার এই প্রভাবশালী নেতার ক্ষেত্রে দৃশ্য অবাক করার মতোই। যাঁকে কদিন আগেও এলাকায় দামি পোশাকে এবং সমর্থকদের ভিড় নিয়ে ঘুরতে দেখা যেত, তাঁর এই ‘হাফ প্যান্ট-গেঞ্জি’ অবতার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

    তাঁকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। রাজ্যে পালাবদলের আগে, নিজেকে 'পুষ্পা' বলে জাহির করে হুঙ্কার ছেড়েছিলেন জাহাঙ্গির। তোলাবাজির অভিযোগে এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের আগেই জাহাঙ্গির কার্যত গুটিয়ে যান। ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এর পরই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। বেশ কয়েক দিন বেপাত্তা থাকার নেপাল সীমান্ত থেকে পর তাঁর নাগাল পায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর সহযোগী ইসরাফিল চকদারকেও। তাঁর বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে। 

     
  • Link to this news (আজ তক)